মেহেরপুর নিউজ, ৩১ মার্চ:
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর বুড়িপোতা ইউনিয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ভোট গ্রহন ও নির্বাচিতদের শপথ গ্রহন করানো হয়। নির্বাচনে মীম খাতুন সভাপতি ও আব্দুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১ সদস্যর বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ’র কমিটি নির্বাচিত করা হয়। ইউনিয়নের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ২ জন করে নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন কৈশোর কেন্দ্র থেকে শিশুরা নির্বাচনে অংশগ্রহণ করে। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহা জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবুনর্বাচিত কমিটির শপথ বাক্য পাট করান। এসময় এনসিটিএফ’র উপজেলা ভলেন্টিয়ার হাসান মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন।