মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুড়িপোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু জাফর সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল এবং ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।