মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে কর্মীসভার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র ঈদগাহ পাড়াস্থ কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক তাঞ্জিল হাসান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু, যুগ্মসাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ। জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, ইমরুল কায়েস, তৌফিক, সহ সাংগঠনিক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন প্রমূখ।