মেহেরপুর নিউজ ২৪ ডট, ১৯ ফেব্রুয়ারি:
বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিত বেড়েছে প্রতিটি ভোটকেন্দ্রে। সরেজমিনে দেখা গেছে দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী। ধারনা করা হচ্ছে,মহিলা ভোটাররাই জয় পরাজয় নির্ধারন করবে।
নির্বাচন অফিস সুতে জানসা গেছে, মেহেরপুর সদর উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে ১লাখ ৭৮ হাজার ৫৫০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৯৩৭ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ৬১৩ জন। পুরুষের থেকে মহিলা ভোটার বেশী হওয়ায় নির্বাচক বিশ্লেষকরা মনে করছেন এবারের উপজেলা নির্বাচনে জয় পরাজয় নির্ধারন হবে মহিলা ভোটারদের ভোটে।