মেহেরপুর নিউজ, ২২ মার্চ :
সরকারের পাশাপাশি বেসরকারী ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার লক্ষে মেহেরপুরের সিভিল সার্জন ডা. জি.কে.এম শামসুজ্জামানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সিভিল সার্জন ডা. জি.কে.এম শামসুজ্জামানের সভাপতিত্বে অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লিনিক মালিক ডা. আব্দুস সালাম, হাফিজ উদ্দীন, বিজয় কুমার আগরওয়ালা প্রমূখ।