মেহেরপুর নিউজ, ২ এপ্রিল :
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর জেলখানা পরিদর্শন ও বে-সরকারী কারা পরিদর্শক কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার সাকেলে জেলখানা মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেল সুপার এসএম কামরুজ্জামান, গাংনী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমএ খালেক, বে-সরকারী কারা পরিদর্শক কমিটির সদস্য এ্যাড. সফিকুল আলম, এ্যাড. কাজী শহিদ, সামিউন বাসিরা পলি প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জেলখানা এসে পৌছালে জেল পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক সালাম গ্রহন করেন।