মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী বলেছেন,বোমা মেরে জনগনের জান মালের ক্ষতি সাধন করে মানুষের মন জয় করা যায় না। তিনি বলেন,বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।
মিয়াজান আলী আজ শুক্রবার সন্ধ্যারাতে মেহেরপুর সদর উপজেলার রাইপুর বেলতলার মোড়ে যুবদল নেতা মিছকিন আলী ফকিরের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য এ কথা বলেন। আওয়ামীলীগ নেতা রফিকুল আলম শিলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল,সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর সভাপতি মাহফিজুর রহমান পোলেন,সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী,কলেজ সম্পাদক কুদরত ই খুদা রুবেল ,ডা.জীবন,মিজানুর রহমান মিজা প্রমুখ।