মেহেরপুর নিউজ:
বোমা হামলা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাকিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে বাকিরুল কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকিরুল মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছগ্রামের আরজ আলীর ছেলে।
২০১৩ সালের ৬ জানুয়ারি মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় একটি বোমা হামলার ঘটনা ঘটে, ওই সময় বাকিরুল কে গ্রেপ্তার করা হয়।ওই ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং ৫, জি আর কেস নং-৭/১৩, এস টি সি নং-৭৭/১৩ ।
মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি বাকিরুল দোষী প্রমাণিত হওয়ায় মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস গত মাসে তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।ওই সময় এবং পলাতক ছিল। আগের দিন রাতে গাংনী থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে নেয়া হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।