মেহেরপুর নিউজ:

মেহেরপুর টিএমএসএস এর উদ্দ্যোগে ব্যাংক আল-ফালাহ আর্থিক সহযোগিতায় করোনায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর শহরের থানা সড়কে মেহেরপুর টিএমএসএস’র কার্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম খাদ্য বিতরণ এর সূচনা করেন।
এসময় টি এম এস এর’র ডমিন প্রধান আব্দুর রব খন্দকার, কুষ্টিয়ার জোন প্রধান দেলোয়ার হোসেন, অঞ্চল প্রধান আবু বক্কর সিদ্দিক, নিহাদ আলী, মেহেরপুর শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, খালেদুজ্জামান ডালিম প্রমূখ। উপস্থিত ছিলেন। টি এম এস এসএর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ২শ মানুষের মধ্যে চাল, ডাল, লবন, সাবান, তেল, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।