মেহেরপুর নিউজ:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ হয়েছে। সকাল ৮ টায় মেহেরপুর পৌরসভার ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন,সাবেক পৌরমেয়র মোতাছিম বিল্লাহ মতু সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মেহেরপুর পৌরসভার প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। সকাল ৮-১৫ মিনিটের সময় মেহেরপুরের সবচেয়ে পুরাতন ঈদগাহ ময়দানে দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল,সহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পুরাতন ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন এবং কবরস্থানে নিকট আত্মীয়-স্বজনের মাগফিরাত কামনাই কবর জিয়ারত করে সেখানে দোয়া করেন।