মেহেরপুর নিউজ:
ব্রাক পরিচালিত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রাক পরিচালিত মেহরপুর সদর উপজেলার বেলতলা পাড়া, মদনাডাঙ্গা, গোপালপুরের রিডিং গ্লাস ক্যাম্প পরিদর্শন করেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ টিবি রোগ থেকে ব্রাকের স্বাস্থ্যসেবার মাধ্যমে আরোগ্য লাভ করা চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরে তিনি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ব্র্যাকের কপ পরীক্ষা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে কপ পরীক্ষা করতে আসা রোগীদের সাথেও তিনি কথা বলেন। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ ব্র্যাক সিড ফার্ম এবং সিড ফার্মে উৎপাদিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিডিসির কর্মকর্তা শেখ মনিরুল হুদা,টিভি কন্ট্রোল প্রোগ্রামের এএস আহসান হাবীব, ইউ এ এম এফ এন্ড এ সমীর কুমার বিশ্বাস, নাজমুল হোসাইন, নাজমুর হোসেন হাসানুজ্জামান প্রমুখ ও উপস্থিত ছিলেন।