মেহেরপুর নিউজ:
ব্রাক পরিচালিত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। বিকালের দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু ব্র্যাকের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেন। এবং পরবর্তীতে ব্র্যাক মেহেরপুর আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে সংস্থার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অবগত হন।
পরে তিনি গাংনী উপজেলার গাড়াডোবের জলিবিলপাড়া রিডিং গ্লাস কর্মসূচির একটি চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন। একই সাথে তিনি টিবি রোগ থেকে ব্র্যাকের মাধ্যমে আরোগ্য লাভ করেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন এমন রোগীদের সাথে কথা বলেন।
পরে তিনি ব্রাকের কৃত্রিম প্রজনন কর্মসূচির আওতায় গাভীর মালিকের সাথে কথা বলেন। এবং ব্রাকের কৃত্রিম প্রজনন সেবা সম্পর্কে অবগত হন। একই দিন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু গাংনী ব্রাক অফিস পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত ব্রাকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সুজন সাক্ষাৎ করেন ঈদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রাকের সকল কর্মকর্তা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ব্রাকের জেলার সমন্বয়কারী শেখ মনিরুল হুদা, টিভি কন্ট্রোল প্রোগ্রামের (এএস) আহসান হাবীব, (ইউ এ এম, এফ এন্ড এ) দেবব্রত,( এম এ দাবি) আবিদ হোসেন, (এম এ প্রগতি) মোহাম্মদ নিজাম, (বিএম দাবি) আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।