মেহেরপুর নিউজ:
মেহেরপুর ব্র্যাক টিবি কনট্রোল প্রোগ্রামের আয়োজনে ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের টিবি, ম্যালেরিয়া, এইচআইভি এইডস, কোভিড ১৯ ও ডেঙ্গু প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর আঞ্চলিক ব্রাক অফিস মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়কারী শেখ মনিরুল হুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলোক কুমার দাস, এএস টিবি কনট্রোল প্রোগ্রামার আহসান হাবিব প্রমুখ।