মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালের দিকে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মুসলিম উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সুপার মুন্সি শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিরিনা খাতুন, সোনিয়া খাতুন, আনজুম আনোয়ার, শামসুজ্জোহা প্রমূখ।