মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বাজারে ভর মৌসুমী পেঁয়াজের ঝাঁঝ বেড়ে গেছে। বেগুনের কাটা যেনো ক্রেতা সাধারণের গলায় বিধছে। কাঁচাবাজারে প্রতিটি তরিতরকারি দাম ঊর্ধ্বমুখী। নতুন সজনে ডাঁটা বাজারে সর্বকালের রেকর্ড ভেঙে ৫শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার সকালে মেহেরপুর শহরের বড়বাজারে কাঁচাবাজারের আড়ত ঘুরে দেখা গেছে গত এক সপ্তাহ তুলনায় পিঁয়াজের কেজি দ্বি-গুনে পরিণত হয়েছে। বাজারে পাইকারি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজ খুচরা বাজারে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
আলু বাজারের পাইকারি ১৬ টাকা, খুচরা বাজারে গিয়ে ২০ টাকা। রসূন পাইকারি ২৫ টাকা বিক্রি হতে দেখা গেছে, খুচরা ৫০ টাকা কেজি। কাঁচা ঝাল গত সপ্তাহে পাইকারি বাজারে বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা। বর্তমানের কাঁচা ঝাল পাইকারি ৫০ টাকা খুচরা ৫৫ থেকে ৭০। টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার পুরো শীত জুড়েই বেগুনের কাটা যেন ক্রেতা সাধারণের গলায় বিধেছে। কেননা শীত মৌসুমে বেগুনের দাম সবচেয়ে কম হওয়ার কথা থাকলেও এবারের চিত্র উল্টো দেখা গেছে। শীত চলে গেছে।
এসময় বেগুনের দাম অনেক কম হওয়ার কথা থাকলেও কার্যত তা হচ্ছে না। বাজারে ৩০ থেকে ৩২ টাকা পাইকারী দরে বিক্রি হচ্ছে। সেই বেগুন খুচরা দরে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। টমেটো প্রকারভেদে কুড়ি থেকে ৪০ টাকা পাইকাড়ী খুচরা বিক্রী হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। মটরশুঁটি ৫৫ টাকা পাইকারি। খুচরা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় সিমের দাম বেড়ে গেছে অনেকাংশে। শুক্রবার ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হয়েছে সিম। খুচরা বাজারের ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পালংশাক ৩০ টাকা। এছাড়া ফুলকপি ৩০ টাকা, পাতা কপি ২০ টাকা, গাজর ২০ টাকা, পুঁই শাক ২০ টাকা, লাল শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এবার সর্বোচ্চ বেশি আলোচিত হচ্ছে সজনে ডাঁটা। কেননা সজনে ডাঁটা উঠতে না উঠতেই ৫শ টাকা কেজি দর হাঁখাচ্ছে। নতুন পটল আসতে শুরু করেছে ৮০ টাকা কেজি, করোল্লা ১শ টাকা কেজি।