মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:
তিন মাস ভারতে জেল খেটে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করার দায়ের ২ বাংলাদেশীকে গ্রেফতার করেছে বিজিবি। আটকৃতরা হলো খুলনার দেবহাটা গ্রামের সাহেব আলীর ছেলে আলামিন এবং ফরিদপুরের ভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে আবুল বাশার। এ সময তাদের কাছ থেকে বেশ কিছু ডলার এবং সৌদি রিয়াল উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, আজ বুধবার বিকালে খুলনার দেবহাটা গ্রামের সাহেব আলীর ছেলে আলামিন এবং ফরিদপুরের ভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে আবুল বাশার ভারত থেকে জেল খেটে মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় আনন্দ ক্যাম্পের বিজিবির’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে । এ সময তদের কাছ থেকে বেশ কিছু ডলার ওসৌদি রিয়েল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আনন্দবাস কোম্পানি কমান্ডার মেহেরপুর নিউজকে জানান, অবৈধভাবে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করাই তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।