সাহাজুল সাজু :
অনুরাগী-ভক্ত,স্বজন-প্রিয়জন আর শুভাকাঙ্ক্ষীদের ভালােবাসায় সিক্ত হলেন,শিশু সাহিত্যেই বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে সদ্য ভূষিত সবার প্রিয় হাসােজ্জল রফিকুর রশীদ রিজভী।
বুধবার সন্ধ্যারাতে মেহেরপুরের গাংনী উপজেলা শহরস্থ নীল আঁচল নামক নিজ বাসভবনে তিনি ভক্ত-শুভাকাঙ্খীদের ভালােবাসায় সিক্ত হলেন।
শীত আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সন্ধ্যারাতে ফুল দিয়ে প্রিয় এ লেখককে শুভেচ্ছা জানাতে আসেন দীর্ঘ বছর সাংস্কৃতিক জগতে এক সাথে চলা-বলা আরেক প্রিয় মুখ সিরাজুল ইসলাম।
সন্ধ্যারাত যখন গড়িয়ে যাচ্ছে একেএকে ফুল হাতে নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন সাহিত্যক রফিকুর রশীদের কর্মজীবনের দুই সঙ্গী, গাংনী সরকারী ডিগ্রী কলেজের বর্তমান অধ্যক্ষ মনিরুল ইসলাম ও সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রশীদ,রফিকুর রশীদের অবসর সময়টা যার সাথে বেশি কাটে ইয়াছিন রেজা,রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশ,সাংবাদিক জুলফিকার আলী কানন,গীতিকার শহিদুল ইসলাম শাওন,সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু,সূর্যােদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, কমরেড আবুল হাশেম। এছাড়াও তার অগণিত ভক্তরা শুভেচ্ছা জানাতে আসেন।