মেহেরপুর নিউজ:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর ২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, বিএমএ এর সাধারন সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, সার্কেল এ্যাডজুটেন্ট আব্দুল আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস সহজ জেলা পর্যায়ের কর্মকর্তারা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন। আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।