মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর জেলা ৩ টি উপজেলার ৪৭৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৪৩০ জন শিশুকে নীল ক্যাপসুল । ১২-৫৯ মাস বয়সী ৬১ হাজার ৪৩ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ৪২৩ জন শিশুকে নীল ক্যাপসুল এবং।১২-৫৯ মাস বয়সী ১৮ হাজার ১২৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
গাংনী উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং।১২-৫৯ মাস বয়সী ৩০ হাজার ৭১৮জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।মুজিবনগর উপজেলায় ৬-১১ মাস বয়সী ১ হাজার ১৮১জন শিশুকে নীল ক্যাপসুল । ১২-৫৯ মাস বয়সী ৮ হাজার ৪৯৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
মেহেরপুর পৌর এলাকায় ৬-১১ মাস বয়সী ৭৭১ জন শিশুকে নীল ক্যাপসুল এবং।১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৭০৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালীন সময় মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আহমেদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তা সহ শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন।