মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের উদ্যোগে আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে প্রশিক্ষনার্থীেদর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আনসার কমান্ড্যেন্ট মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা আনসার কর্মকর্তা ইসরাফিল ইসলাম , মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রশিক্ষণার্থী আলম সুমন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ৬০ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।