মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় অনুষ্ঠান।
মঙ্গলবার দুপুরের দিকে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মফিজুর রহমানের সভাপতিত্বে বিদায় বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, আজিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমা সালেহীন। এর আগে নবাগত ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বিদায় জানানো হয়।