মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান ডিম বিক্রয়ের পাকা ভাউচার প্রদান না করা ও ডিমের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেসার্স শাহিন পোল্ট্রি ফিড নামক ডিম বিক্রয় প্রতিষ্ঠানকে ডিম বিক্রয়ের পাকা ভাউচার প্রদান না করা ও ডিমের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স শুভ পোল্ট্রি ফিড নামক ডিমের আড়তে পাকা ভাউচার প্রদান না করা ও মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ঔষধ সংরক্ষণ করে বিক্রয় করার অপরাধে ৪৫ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা ও মেসার্স মিকাইল ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে গোখাদ্যের সাথে ভেজাল গুড় বিক্রয়ের অপরাধে ৪৩ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে সতর্ক করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।