মেহেরপুর নিউজ:
মেহেরপুর শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে ভোরের ছোঁয়া যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের কালাচাঁদপুর বেগম বদরুন্নেসছা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত ২য় খেলায় সিলেট ১ উইকেটে খুলনাকে পরাজিত করে।
টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা নির্ধারিত ৮ ওভার ৫টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিরাজুল ৪২ রান করেন। সিলেটের রোহান ৩টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে সিলেট ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্যে পৌঁছে যায়। দলের পক্ষে দর্শন ৫২ রান করে।খুলনার মিরাজুল ৩টি উইকেট দখল করেন। বিজয় দলের দর্শন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা, সাধারণ সম্পাদক ফাহাদ খান উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।