মেহেরপুর নিউজ:
২৫ শে মার্চ গণহত্যা ও মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ভয়াল ২৫ মার্চ ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-এলাহী, মহাসিন আলী, ফজলুল হক, কাজিম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমূখ।