মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের লটারি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুজিবনগর উপজেলার ভবের পাড়া মাহির-লাবিব একাদশ এবং যতারপুর একাদশ একে অপরের বিরুদ্ধে লড়বে। প্রথম রাউন্ডে খেলায় ভবেরপাড়া মাহির-লাবিব একাদশ ১১-০ গোলে শিবপুর একাদশকে এবং যথারাপুর একাদশ ৩-১ গোলে দর্শনা ফুটবল একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
কোয়ার্টার ফাইনালের অপর খেলায় মেহেরপুর বন্ধু একাদশ ও ধানখোলা ফুটবল একাদশ। গোপালপুর ফুটবল একাদশ ও কোমরপুর ফুটবল একাদশ। এবং গোপালপুর ভাই ভাই ক্লাব এবং আমঝুপি ফুটবল একাদশ একে অপরের সাথে মোকাবেলা করবে।