মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদ,ভাষা সৈনিক ও সমাজসেবক মরহুম মুন্সি সাখাওয়াত হোসেনের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৯৫ সালের আজকের দিনে হূদরোগে আক্রান্ত হয়ে মুন্সি সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেছিলেন। অন্য বছরের ন্যায় আজকেও মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম মুন্সি সাখাওয়াত হোসেনের পারিবারিকভাবে দিনটি পালন করা হচ্ছে। মুন্সি সাখাওয়াত হোসেন মেহেরপুর কবি নজরুল শিক্ষামন্জিলের প্রধান শিক্ষক হিসাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। একই সাথে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ভাষা সৈনিক ছিলেন।