মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বন্দর দক্ষিণপাড়ায় স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় বন্দর দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাব ২ উইকেটে গোপালনগর ইয়াং বয়েজকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোপালনগর ইয়াং বয়েজ ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে টুয়েল ৩৩,শামিম ৩২ রান করেন। বন্দর দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবের শহীদ ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে বন্দর দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাব ১৪.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ফুয়াদ ৩২ রান করেন। গোপালনগর ইয়াং বয়েজের সাগর ২ টি উইকেট দখল করেন। বিজয়ী দলের ফুয়াদ ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন শাকিল ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টুয়েল।
খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন পারভেজ ও রাসেল। তাদের সহযোগিতা করেন মাসুম। খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।