মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সহযোগিতায় মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় করোনাভাইরাস পরীক্ষার লক্ষ্যে নমুনা ( সোয়াব) সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকালে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের নমুনা সংগ্রহের মধ্যে দিয়ে নমুনা সংগ্রহ উদ্বোধন করা হয়। এদিন মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সহ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই খন্দকার আবু সামাইন, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গোলাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।