মেহেরপুর নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুণকে বিজয়ী করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মহাজনপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।