মেহেরপুর নিউজ:
২০২১সালে মার্চ মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর আওয়ামী লীগের উদ্যোগে মহাজনপুর ইউনিয়নের বাবুপুর ৯নং ওয়ার্ডে আলোচনা সভার আয়োজন করা হয়।
মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। আলোচনা সভায় অন্যদের মধ্যে মাদার আলী,মাবুদ,মজনু,রয়েল,গোলাম মস্তফা, শফি,আজিজুল প্রমুখ বক্তব্য রাখেন