মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তর থেকে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মহাজনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বিতরণ করা হয়। মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হসেন মিলু উপস্থিত থেকে বয়স্ক ও বিধবাদের হাতে ভাতা ‘র কার্ড তুলে দেন। এ সময় মহাজনপুর ইউনিয়নের ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।