গাংনী প্রতিনিধি :
হযরত মোহাম্মদ ( সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলার কুঠি ভাটপাড়ায় বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ পর মিছিল ও সমাবেশের করে নওয়াপাড়া, ভাটপাড়া ও কালিগাংনী গ্রামের যুব সমাজ।
বিক্ষোভ মিছিলটি ভাটপাড়া ফুটবল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নওয়াপাড়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন নওয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: জাহিদুল ইসলাম হাবিবী।
এসময় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রুবেল, মিরাজুল ইসলাম মিলনসহ এলাকার মুসল্লিগণ।