মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর:
আমেরিকায় ইসলাম ও মহানবী (সঃ) কে অবমাননা করে “ইনোসেন্স অব মুসলিম” নামক চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রশিবির।
রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে শহরের স্টেডিয়াম মোড় থেকে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সেক্রেটারী তাজমিনুর রহমান ডালিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট মোড়ে যেয়ে শেষ হয়। ।
মিছিল শেসে সংক্ষিপ্ত এক সমাবেশে সভাপতি সাইফুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মহানবী (সঃ) কে নিয়ে অমুসলিমদের কটুক্তি ও অবমাননাকারীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত ক্ষোভের আগুণ জ্বলতে থাকবে।