মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরে মুজিবনগরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মহামারি করোনা কারনে এবারের বাংঙ্গালী জাতির মুক্তি ও গৌরবের দিন ১৬ই ডিসেম্বর সিমিত আকারে পালন করছে জাতি তার অংশ হিসাবে সকালে মুজিবনগর কমপ্লেক্স স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন জাতিয় পতাকা উত্তোলন,দোয়া মাহফিল শেষে সিমিত পরিসরে মুজিবনগর উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এর সঞ্চালনায় এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি)আব্দুল হাশেম, উপজেলা কৃ্ষি অফিসার আনিসুজ্জামান খাঁন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:কাজী নজরুল ইসলাম। উপস্হিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, বীরমুক্তি যোদ্ধা আহসান আলী খাঁন সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপজেলা কর্মকর্তা কর্মচারি বৃন্দ,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ১৬ই ডিসেম্বর জাতির বিজয়ের দিনটিকে স্বরণ করে বক্তারা বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।