মেহেরপুর নিউজ, ২৩ এপ্রিল :
মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শাশীম আরা নাজনিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন প্রমুখ।