মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, নাহিদ হোসেন, আসাদুজ্জামান নূর, মাহমুদুল হাসান, গোলাম রাব্বানী,পিপি পল্লব ভট্টাচার্য্য জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ অনুষ্ঠানটি উপভোগ করেন। সাংস্কৃতিক কর্মীরা শ্বাশত নিপ্পন চক্রবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।