মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার সিএমসি ( চাঁদবিল- ময়ামারী-কোলা) মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকালের দিকে সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি, সহকারী শিক্ষক সাইদুর রহমান, শাজাহান আলী, শফিকুল ইসলাম, আসাদুল হক, হাবিবা খাতুন, সিরনা আক্তার নুরুজ্জামান সাদিয়া প্রমুখ।