মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুবেশ রন্জন রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, সরকারি প্রাথমিক শিক্ষা জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক জেসমিন শাহনাজ, মাজেদা খাতুন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।