মেহেরপুর নিউজ:
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহিমা খাতুনকে ইউনিয়ন পরিষদ অফিস থেকে বের করে দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন ।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে রহিমা খাতুন বলেন, আজ বেলা ১২ টার দিকে চেয়ারম্যান সেলিম রেজা আমাদের সকল মেম্বারদের ডাক করে। পরে সে আমাদের অফিস ঘরে ঢুকায় তারপর বলে কে কে নৌকার ভোট করেন তা আজ বলে যেতে হবে। তখন যার যার মতো মেম্বররা বলে। আমরা ৩ জন মহিলা মেম্বার বসে ছিলাম। তখন চেয়ারম্যান বলে মহিলা মেম্বাররা তো কিছু বলছে না। আমরা আবার কি বলবো আমাদের ইউনিয়নে যে সেক্রেটারি আছে সে বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে আমাদের ডাকে না, আমাদের অপমান অপদস্ত করে।
সাংবাদিক সম্মেলনে ইউপি সদস্য রহিমা খাতুন আরো বলেন, আমি থাকি উজলপুর আর আমরা ভাই থাকে কালী গাংনী। আমার ভাই ট্রাকের অফিস করেছে এটা কে কেন্দ্র করে চেয়ারম্যান সেলিম রেজা আমাকে অপমান -অপদস্ত, গালাগালি দিয়ে অফিস থেকে বের করে দেই। এসময় তিনি কান্না জরিত কন্ঠে বলেন, আমি বেরুতে চাইনি তারপরও আমাকে ধাক্কা দিয়ে বের করে দেই। আমি গরীব মানুষ বলে আমাকে অপমান অপদস্ত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে রহিমা খাতুন রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন করেছেন।