মেহেরপুর নিউজঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালাল উদ্দিন বক্তব্য রাখেন।
আগামী ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলন স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।