মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন সহ মিনারুল ইসলাম নামের এক মাদক সেবিকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের ভুমি অফিস পাড়া থেকে মিয়ারুল ইসলামকে আটক করা হয়।মিয়ারুল ইসলাম মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার শমশের শেখের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে শহরের ভূমি অফিস পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ারুল ইসলামকে আটক করার পর তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।