মেহেরপুর নিউজ, ১২ মার্চ:
মাদকের সাথে জড়িত থাকলে পুলিশকেও ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে বিভাগীয়সহ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
শনিবার বিকালে সদর উপজেলার বাড়িবাকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষনা করার লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার হামিদুল আলম এ কথা কলেন।
পুলিশ সুপার বলেন, জেলাকে মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষনা করতে পুলিশ সব ধরণের ব্যাবস্থা গ্রহন করেছে। তিনি বলেন এলাকা ভিত্তিক মাদবসেবী ও ব্যাবসায়ীদের চিহিৃত করে তাদের তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রতের জন্য তৃনমূল পর্যায়ে থেকেও উদ্যোগ নিতে হবে মাদক নিয়ন্ত্রনে সব ধরণের সহযোগিতা করবে পুলিশ বিভাগ।
জাগো মেহেরেপুরে সহযোগীতায় অদম্য শক্তি বাঁড়িবাকা এ সমাবেশের বাস্তবায়ন করে। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর থানার ওসি ইকবল বাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন মিরু. শিক্ষক আব্দুল মান্নান, অদ্যম শক্তির উপদেষ্টা নজরুল ইসলাম। অন্যদের মধ্যে জাগো মেহেরপুরের মুখোপাত্র শোয়েব রহমান, সংগঠক বিল্পবসহ দুই শতাধিক গ্রামবাসী সমাবেশে উপস্থিত ছিলেন।