মেহেরপুর নিউজ:
মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদকে আটক করেছে পুলিশ। তাকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাঈদ মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
মাদকের মামলায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সম্প্রতি এ আদেশ দেয়া হয়। সে সময় সাঈদ পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ তাকে আটক করে বৃহস্পতিবার বিকালের দিকে আদালতের নির্দেশে সাইদকে কারাগারে পাঠানো হয়।