মেহেরপুর নিউজ :
মাদক মামলার পলাতক আসামি জাহিদ হাসানকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জাহিদ হাসান মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় পাড়ার মোসলেম আলীর ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল জাহিদুল কে গ্রেপ্তার করে। জাহিদুল এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।