মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের কুজকাওয়াজ প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ শুরু হয়। মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক রওশনারা খাতুন প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদা খাতুন সেখানে উপস্থিত ছিলেন। মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের গার্ল ইন স্কাউট ও গার্ল গাইডস এর ৮০ জন মেয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে