মেহেরপুর নিউজ:
মায়ের কবর জিয়ারত করে পিতার নির্বাচনী প্রচারণায় যোগ দিলেন লপিতা মান্নান। লপিতা মান্নান মেহেরপুরে-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের একমাত্র মেয়ে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার বিকেলে সড়ক পথে ঢাকা থেকে মেহেরপুর এসে মেহেরপুর কলেজ মোডে কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করেন। এবং সেখানে ফাতেহা পাঠ করেন। এরপর পরই তিনি তার পিতা প্রফেসর আব্দুল মান্নানের নির্বাচনী প্রচারণে নেমে পড়েন। এদিকে এর আগে লপিতা মান্নান মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এসে পৌঁছালে প্রফেসর আব্দুল মান্নানের কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।