মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসী কর্মসূচীতে অংশ নিতে গিয়ে ঢাকার তেজগাঁও পুলিশের হাতে আটক হওয়া গাংনী ছাত্রদল ও যুবলীগের ৩ নেতা অবশেষে মুক্তি পেয়েছেন। বিকেলের দিকে এদেরকে মুক্তি দেয় তেজগাঁও থানা পুলিশ।মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আব্দাল হক আটক নেতাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের হাত থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন,গাংনী উপজেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম,গাংনী মটমুড়া ইউনিয়ন ছাত্রদলের হোসেন আলী এবং কাথুলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান।
আজ সকালে মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিছিল সহকারে যাওয়ার পথে তেজগাঁও এলাকায় মিছিল থেকে এই তিনজনকে আটক করে পুলিশ।