মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মিজানুর রহমান রানা পুনর্নির্বাচিত হওয়ার পর ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুনর্নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা কাথুলী ইউনিয়নের খাস মহল, মাইলমারি, ধলা সহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।