মেহেরপুর নিউজ:
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সেভেন বয়েজ জয় লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় সেভেন বয়েজ ৬-২ গোলের সেভেন স্টারকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে তনময় তিনটা, রাসেল দুইটা এবং হাবিব একটি গোল করেন। বিজিত দলের পক্ষে রাজু ও সোহান একটি করে গোল করেন।