মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা মুজিবনগর স্মৃতি কেন্দ্র ও মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেছেন। দলের নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম।
এ টিমের অন্যান্য সদস্যরা হলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্য- ঢাকা-১০ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, টাঙ্গাইল-৮ আসনের শওকত মোমেন শাহজাহান, ফেনি-২ আসনের জয়নাল আবদিন, পাবনা-৪ আসনের শামসুর রহমান শরীফ, ঝালকাঠি-২ আসনের আমির হোসেন আমু, নেত্রকোণা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলাল, পিরোজপুর-১ আসনের একেএমএ আওয়াল (সাইদুর রহমান) ও ২৭ নম্বর নারী আসনের সংসদ সদস্য বেগম রুবী রহমান ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিবসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,সংসদীয় কমিটির টিমটি রোববার সকাল সোয়া ৯ টায় মুজিবনগর আম্রকাননে এসে পৌছে। পর্যটন মোটেলে সকালের নাস্তা শেষে মুজিবনগর স্মৃতি কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন
মুজিবনগর থেকে ফিরে বেলা ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকে অংশ নিবেন।